সোহাগ সন্ধিঃ মাগুরার শালিখায় বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভুক্ত ৮ আসামি গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার রামপুর গ্রামের আলি আহম্মেদের ছেলে আতিয়ার রহমান, আবেদ আলীর ছেলে মোঃ শাহিনুর, মোঃ কবির, দেশমুখপাড়া গ্রামের মৃত আব্দুল বারেক মন্ডলের ছেলে তরিকুল ইসলাম এবং সানাউল শেখের ছেলে আশরাফুল ইসলাম, বড়চড়া গ্রামের সূর্যকান্তর ছেলে শুকদেব, খোলাবাড়ী গ্রামের শহিদুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম, সিমাখালী গ্রামের তসির মোল্যার ছেলে মতিয়ার রহমান।
শালিখা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ওলি মিয়া জানান, অভিযানে ওয়ারেন্ট ভুক্ত ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply