1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

পরকীয়ার জেরে স্ত্রীর প্রেমিককে কুপিয়েছে প্রবাসী স্বামী

  • বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ২৮৬ গননা করুন

একতা ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে পরকীয়ার জেরে মীর জাকির হোসেন নামে একজনকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। ৩১ ডিসেম্বর, মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলা সদরের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। মীর জাকির হোসেন নাসিরনগর সদর ইউনিয়নের মৃত মীর মহিদ হোসেনের ছেলে। এ ঘটনায় শাহিন মিয়া নামে একজনকে আটক করেছে নাসিরনগর থানা পুলিশ।

প্রায় দশ বছর পূর্বে উপজেলার পূর্বভাগ ইউনিয়নের চান্দেরপাড়া গ্রামের হাবিবা বেগমের সাথে বিয়ে হয় একই ইউনিয়নের পূর্বভাগ গ্রামের শাহিন মিয়ার। দাম্পত্য জীবনে তিন সন্তানের জনক শাহিন মিয়া তিন বছর পূর্বে জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমান। এরই মধ্যে হাবিবার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে নাসিরনগর সদর ইউনিয়নের পশ্চিমপাড়ার বাসিন্দা মীর জাকির হোসেনের। এক পর্যায়ে গত ৬ই ডিসেম্বর জাকিরের হাত ধরে স্বামীর সংসার ছাড়ে হাবিবা। বিষয়টি জানার পর গত ১১ই ডিসেম্বর সৌদি থেকে দেশে ফিরে স্ত্রীকে ফিরে পেতে বিভিন্ন চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় শাহিন। পরে ঘটনার দিন সন্ধায় জাকিরকে কুপিয়ে আহত করে শাহিন মিয়া।

প্রবাসী শাহিন মিয়া বলেন, ফ্রিজ কিনতে নাসিরনগর গিয়া আমার স্ত্রীর সাথে জাকিরের পরকীয়া সম্পর্কের সৃষ্টি হয়। আমার তিনডা সন্তান ফালাইয়া সে আমার বউডারে নিয়া গেছে। জাকিরেরও তিনডা সন্তান আছে। সৌদি আরবে সকাল ছয়টা থেকে রাইত বারডা পর্যন্ত কাজ করে টাকা পাঠাইসি। সেই টাকা নিয়া আমার বউ অন্য পুরুষের সাথে পরকীয়া করে। আমার টাকা পয়সা নিয়ে ওরা আলাদা বাসা নিয়ে থাকে। আমার বাচ্চাগুলোর দিকে তাকাইলে কইলজাডা ফাইট্টা যায়, সারারাত আমার বাচ্চারা কান্না করে। সেই কষ্টে আমি জাকিরকে কুপাইছি। এখন যদি আমার ফাঁসিও হয় আমার কষ্ট নাই। আর যেন কেউ পরকীয়া না করে এর লাইজ্ঞা কুপাইসি।

নাসিরনগর থানার ওসি মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে শাহিন মিয়াকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews