1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা খুলনায়

  • বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১১৩ গননা করুন

একতা ডেস্কঃ চিকিৎসায় বাধা ও নারীর শ্লীলতাহানীর অভিযোগেখুলনার আদালতে মামলা হয়েছে ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে। ৩০ ডিসেম্বর, সোমবার খুলনার মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন পূর্ব বানিয়াখামার এলাকার বাসিন্দা আসমা বেগম। আদালতের বিচারক মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ২৪ মার্চ তদন্ত প্রতিবেদন জমার তারিখ নির্ধারণ করা হয়েছে। আসামিরা হলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রিজন সেলের এসআই বিভূতি ভূষণ ভৌমিক, কনস্টেবল হিরো আহমেদ, কনস্টেবল সাহাব্বার ও কনস্টেবল সজল। মামলার আবেদনে বাদী উল্লেখ করেন, গত ১৩ ডিসেম্বর রাতে তার ভাগ্নি জামাই হাসানুজ্জামান আকাশ নগরীর মিয়াপাড়া বন্ধনের মোড়ে সন্ত্রাসীর গুলিতে আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, পরদিন ১৪ ডিসেম্বর দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কোনো মামলা না থাকার পরও হাসপাতালের দায়িত্বে থাকা এস আই বিভূতী ভূষণ আহত আকাশকে প্রিজন সেলে হস্তান্তর করে। সেখানে তাকে যথাযথ চিকিৎসা দেয়া হয়নি। গত ১৫ ডিসেম্বর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা দ্রুত তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরিবারের পক্ষ থেকে প্রিজন সেলে রেখে আকাশকে চিকিৎসা না দেওয়ার কারণ জানতে চাইলে এস আই বিভূতি ভূষণ ও কনস্টেবল সজল আসমা বেগমকে কথা কাটাকাটির একপর্যায়ে শারীরিকভাবে লাঞ্ছিত এবং শ্লীলতাহানি ঘটায়। ভুক্তভোগীরা এর প্রতিবাদ করলে পুলিশ সদস্যরা আসমা বেগমকে লাঠি দিয়ে পেটায়। এতে তার মাথা ফেটে যায়, পরবর্তীতে মাথায় ৩টি সেলাই দেওয়া হয়। ভুক্তভোগীর আইনজীবী বি এম ফারুক খুলনা মহানগর হাকিম মো. ফরিদুজ্জামান মামলাটি গ্রহণ করেছেন। যার সিআর নং-১২৯১/২৪। তিনি ঘটনাটির সুষ্ঠু তদন্তের জন্য খুলনা পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews