1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

বিদেশে আর পাঠ্যপুস্তক না ছাপানোর প্রতিশ্রুতি শিক্ষা উপদেষ্টার

  • বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ২৫০ গননা করুন

একতা ডেস্কঃ শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এনসিটিবির অধীনে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণ করা পাঠ্যপুস্তক এখন থেকে আর বিদেশে ছাপানো হবে না বলে জানিয়েছেন। ১ জানুয়ারি, বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পাঠ্যবইয়ের অনলাইন সংস্করণ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, বই ছাপানোর ক্ষেত্রে বাণিজ্যিক স্বার্থের পরিবর্তে স্বচ্ছতা ও সুশৃঙ্খলটা বজায় রাখা হবে। উন্নতমানের কাগজ, ছাপা ও মলাট নিশ্চিত করে সব বই দেশেই ছাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে শুদ্ধি অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে। মুদ্রণ শিল্পের সঙ্গে জড়িত দুর্নীতিগ্রস্তদের অনেককে বদলি করা হয়েছে। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অনুরোধ করা হবে। আগের বাজারমূল্যে বই ছাপানো হয়েছে। যারা এই কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, তাদের তালিকা তৈরি করা হচ্ছে। ভবিষ্যতে সরকারে যারা থাকবে, তাদের কাছে এই তালিকা হস্তান্তর করা হবে।

শিক্ষা উপদেষ্টা বলেন, দলীয় রাজনীতির নিরপেক্ষতা বজায় রেখে পাঠ্যবই পরিমার্জন করা হয়েছে। আগে নবম ও দশম শ্রেণিতে শুধু সাধারণ গণিত ও বিজ্ঞান পড়ানো হতো। এখন উচ্চতর গণিত ও বিজ্ঞানও অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews