1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

দক্ষিণ কোরিয়ায় প্লেন দুর্ঘটনা

  • বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৭৫ গননা করুন

একতা ডেস্কঃ প্রাথমিক ডেটা উদ্ধার করা হয়েছে দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারলাইন্সের দুর্ঘটনাকবলিত প্লেনের ব্ল‍্যাক বক্স থেকে। সেদেশের সিভিল এভিয়েশনের ডেপুটি মন্ত্রী জু জং-ওয়ান জানিয়েছেন, ককপিট ভয়েস রেকর্ডারের তথ্য অডিও ফরম্যাটে রূপান্তরের কাজ চলছে। এটি দুর্ঘটনার কারণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে বলে আশা করা হচ্ছে।

প্লেনটি থাইল্যান্ড থেকে ফেরার পথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ডিং গিয়ার কাজ না করায় পেটের উপর ভর করে অবতরণের চেষ্টা করে। রানওয়েতে গড়িয়ে এটি একটি কংক্রিট ব্যারিয়ারে ধাক্কা খেয়ে আগুন ধরে যায়। এতে ১৮১ জন আরোহীর মধ্যে ১৭৯ জন নিহত হয়েছেন। মাত্র দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ফ্লাইট ডেটা রেকর্ডারটির সংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ডেটা উদ্ধার প্রক্রিয়াকে জটিল করছে। এই ডেটা বিশ্লেষণের জন্য রেকর্ডারটি যুক্তরাষ্ট্রে পাঠানো হবে। এদিকে, দক্ষিণ কোরিয়ার তদন্তকারী দলকে সহায়তা করতে বোয়িং এবং মার্কিন জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের বিশেষজ্ঞরাও কাজ করছেন। তথ্য অনুযায়ী দুর্ঘটনার কারণ হিসেবে বার্ড স্ট্রাইক কিংবা যান্ত্রিক ত্রুটি উল্লেখ করা হয়েছে। প্রথমবারের ল্যান্ডিং প্রচেষ্টা সফল হলেও দ্বিতীয়বার গিয়ার ব্যর্থ হয়। রানওয়ের শেষে থাকা নেভিগেশন সিস্টেমের জন্য ব্যবহৃত কংক্রিট ব্যারিয়ারে প্লেনটি ধাক্কা খায়, যার ফলে আগুন ধরে যায় এবং অধিকাংশ যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। দক্ষিণ কোরিয়া দুর্ঘটনায় মৃত ১৭৯ জনের পরিচয় নিশ্চিত করেছে। মুয়ান বিমানবন্দরে সাময়িক মর্গ থেকে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত স্বজনরা বিমানবন্দরে একটি অস্থায়ী বেদীতে প্রিয়জনদের প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।

বর্ষবরণের আনন্দ উৎসব স্থগিত রেখে দক্ষিণ কোরিয়া সাত দিনের জাতীয় শোক পালন করছে। বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান এবং কাউন্টডাউন উৎসব বাতিল করা হয়েছে। সিউল মেট্রোপলিটন সরকার ঘড়ির ঘণ্টা বাজানোর বদলে এক মিনিট নীরবতা পালনের আয়োজন করেছে। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই স্যাং-মক জানিয়েছেন, ব্ল‍্যাক বক্স এবং প্লেনের কাঠামোগত বিশ্লেষণের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা হবে। একটি বিস্তৃত ও সঠিক তদন্ত নিশ্চিত করার জন্য সবপক্ষ সমন্বিতভাবে কাজ করছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews