1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

প্রধান উপদেষ্টা রাজবাড়ী যাচ্ছেন

  • বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১৭৬ গননা করুন

একতা ডেস্কঃ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন ম্যানুভার অনুশীলন পর্যবেক্ষণের জন্য আজ বৃহস্পতিবার রাজবাড়ীর কালুখালী যাচ্ছেন। গতকাল বুধবার জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা গণমাধ্যমকে এ তথ্য জানান। কালুখালী উপজেলার মিলিটারি ট্রেনিং এরিয়ায় (আরএমটিএ’র) চর খাপুড়া ও চর রামনগর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এ ম্যানুভার অনুশীলন ২০২৪-২০২৫ অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ মহড়া পর্যবেক্ষণের জন্য ঢাকা থেকে হেলিকপ্টার যোগে বেলা ১১টায় মিলিটারি ট্রেনিং এরিয়ার চর খাপুড়ায় হেলিপ্যাডে অবতরণ করবেন। এরপর তিনি ভিউ পয়েন্টে অবস্থান করবেন। দুপুর ১২টায় তিনি ব্রিফিং পয়েন্টে গমনপূর্বক বক্তব্য প্রদান করবেন। দুপুর সাড়ে ১২টায় বিশ্রামগারে আগমন করবেন এবং প্রীতিভোজে অংশগ্রহণ করবেন। দুপুর ১টায় তিনি হেলিকপ্টার যোগে ঢাকায় ফিরে যাবেন।

ম্যানুভার অনুশীলন পর্যবেক্ষণে অনুষ্ঠানে কয়েকজন উপদেষ্টা, সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা, সেনাবাহিনী প্রধান, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ শীর্ষ সামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে চর খাপুড়ায় নিরাপত্তাবিষয়ক এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ড. মুহাম্মদ ইউনূসের রাজবাড়ীর কালুখালী উপজেলায় আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews