1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

নারীর তুলনায় প্রায় দ্বিগুণ বেড়েছে পুরুষ ভোটার

  • বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৮৯ গননা করুন

একতা ডেস্কঃ ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন ভোটার নতুন করে তালিকায় যুক্ত হয়েছেন। সে অনুযায়ী দেশের মোট ভোটারসংখ্যা ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন। ২ জানুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ইসি সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এই তালিকা প্রকাশ করেন।

ইসি জানায়, গত বছরের ২ মার্চ মোট ভোটারসংখ্যা ছিল ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। পুরুষ ভোটার ছিল ছয় কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন এবং মহিলা ভোটার ছিল পাঁচ কোটি ৯৭ লাখ চার হাজার ৬৪১ জন। এ ছাড়া হিজড়া ভোটার ছিল ৯৩২ জন।

গত ২০২৪ সালের হালনাগাদে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছে মোট ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন। এর মধ্যে পুরুষ ১১ লাখ ৮৫ হাজার ৫১৬ জন এবং মহিলা ছয় লাখ ৪৭ হাজার ৭৭৪ জন ও হিজড়া ৬২ জন। ফলে আজকের দিন পর্যন্ত মোট ভোটার দাঁড়িয়েছে ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন। এর মধ্যে পুরুষ ছয় কোটি ৩৩ লাখ ৩০ হাজাট ১০৩ জন এবং মহিলা ছয় কোটি তিন লাখ ৫২ হাজার ৪১৫ জন ও হিজড়া ভোটারের সংখ্যা ৯৯৪ জন। মোট ভোটার বৃদ্ধির হার ১.৫০ শতাংশ বলে জানিয়েছে ইসি।

নির্বাচন কমিশন জানায়, এখন পর্যন্ত ১৩ হাজার ৫৫১ জন প্রবাসী নিবন্ধন করেছেন। আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২ মার্চ। সেগুলো নিষ্পত্তির পরই প্রকাশ করা হয় চূড়ান্ত তালিকা। আর এই তালিকার ভিত্তিতেই অনুষ্ঠিত হয় জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews