1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

টিউলিপকে অপসারণ করেছে ব্রিটিশ দুর্নীতিবিরোধী পদ থেকে

  • বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১৯৫ গননা করুন
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিক।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিক।

একতা ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিক বাংলাদেশের রূপপুর পরমাণু কেন্দ্র এবং এ সংক্রান্ত দুর্নীতিতে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় চাপে পড়েছেন। ব্রিটেনে ক্ষমতাসীন লেবার পার্টি ইতোমধ্যে মন্ত্রিসভা থেকে টিউলিপকে অপসারণ করার আহ্বান জানিয়েছে।

টিউলিপ ব্রিটেনে ক্ষমতাসীন লেবার পার্টির সদস্য, এমপি এবং প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকারের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী। রবিবার লেবার পার্টির অভ্যন্তরীণ আইন পরিস্থিতি বিষয়ক মুখপাত্র ম্যাট ভিকার্স ব্রিটেনের সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইলকে এ প্রসঙ্গে বলেন, “যেহেতু টিউলিপের ব্যক্তিগত লেনদেন সম্পর্কিত কোনো প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না, প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে টিউলিপকে অবিলম্বে সমস্ত নিষেধাজ্ঞা এবং দুর্নীতিবিরোধী নীতিগত সিদ্ধান্ত থেকে প্রত্যাহার করা হয়েছে।” ছাত্র-জনতার এক অভূতপূর্ব অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গত ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে পলায়ন করেন শেখ হাসিনা, যিনি টানা কয়েকটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে ১৫ বছর ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিলেন। তার শাসনামলেই ২০১৩ সালে রাশিয়ার সঙ্গে রূপপুর পরমাণু কেন্দ্র চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ। ৪২ বছর বয়সী টিউলিপ ছিলেন এই চুক্তির একজন মধ্যস্থতাকারী। ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত মোট চার বছর মধ্যস্থতকারী হিসেবে কাজ করেছেন টিউলিপ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উভয়ই উপস্থিত ছিলেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য অতিরিক্ত ব্যয় দেখিয়ে ১২ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তির মাধ্যমে শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগনি টিউলিপ সিদ্দিক ৫ বিলিয়ন মার্কিন ডলার ‘আত্মসাৎকরেছেন, যা ‘পাচার করা হয়েছে’ মালয়েশিয়ার বিভিন্ন অফশোর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। দুর্নীতি হলো তার একটি দিক; অপর দিকটি হলো চুক্তিতে স্বাক্ষরকারী রুশ কোম্পানি রোসাটম। ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযান ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে যেসব শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে ব্রিটেন, সেগুলোর মধ্যে একটি হলো রোসাটমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা। রাশিয়ার এই সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২৬টি অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল ব্রিটেনের সাবেক কনজারভেটিভ পার্টির সরকার। লেবার পার্টি ক্ষমতায় আসার পরও সেসব নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews