একতা ডেস্কঃ পুরান ঢাকার বকশী বাজারের আলিয়া মাদ্রাসায় স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে ভাংচুর চালানো হয়েছে। ৩১ ডিসেম্বর, মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
গতকাল বুধবার রাজধানীর চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হোসেন এই তথ্য জানান। বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১০০ থেকে ১৫০ ব্যক্তি মাঠের সীমানাপ্রাচীর টপকে ভেতরে ঢোকে। পরে তারা অস্থায়ী বিশেষ আদালতের দরজা ভেঙে ফেলে। তারা ভেতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে। হামলাকারীরা মাঠে থাকা একটি ফোমের ও প্লাস্টিকের চেয়ারে আগুন ধরিয়ে দেয়।

Leave a Reply