1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

অস্ত্রের মুখে ব্যবসায়ীকে অপহরণ

  • শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১৩৬ গননা করুন

একতা ডেস্কঃ ব্যবসায়ীকে অপহরণ ও দোকান লুট একই সাথে। পটুয়াখালীর বাউফলে শিবু বনিক (৬৫) নামের এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তাছাড়া দোকানের দুই কর্মচারীকে বেঁধে ক্যাশে থাকা পাঁচ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার কালাইয়া বন্দরের মার্চেন্টপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, শিবু বনিক ওই বন্দরের একজন বড় ব্যবসায়ী। তিনি চাল, ডাল, আটাসহ বিভিন্ন পণ্যের পাইকারি বিক্রেতা। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে দোকানের সারা দিনের হিসাব বুঝে নিয়ে দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এ সময় ৮-১০ জনের একটি মুখোশধারী দল দোকানে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে শিবু বনিকসহ শংকর (৩৪) ও তাপস (৩৫) নামে দুই কর্মচারীকে বেঁধে ফেলে।

দোকানের ক্যাশে থাকা পাঁচ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। একপর্যায়ে শিবু বনিককে বেঁধে ট্রলারে উঠিয়ে অপহরণ করে। এ খবর ছড়িয়ে পড়লে ওই বন্দরের পাঁচ শতাধিক ব্যবসায়ী আতঙ্কিত হয়ে পড়েন। তারা জড়ো হয়ে শিবু বনিককে দ্রুত উদ্ধারের দাবি জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ গেছে। শিবু বনিককে উদ্ধারের চেষ্টা চলছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews