1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

নড়াইলে নারী ইউপি সদস্যকে হত্যায় ২ জন গ্রেপ্তার

  • শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১৪০ গননা করুন

একতা ডেস্কঃ নড়াইলের আলোচিত ঘটনা এক নারী ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণ ও মুখে বিষ ঢেলে হত্যা করা। এ অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল পুলিশ সদর দপ্তরের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- ফারুক মোল্যা ও শফিকুল।

তিনি জানান, গত ২৪ ডিসেম্বর বিকাল সোয়া ৪টার দিকে নড়াইল সদর থানাধীন একটি ইউনিয়ন পরিষদের নারী সদস্য টিসিবির চাল বিতরণ শেষে টাকা নিতে রাজিবুল মোল্যার সঙ্গে দেখা করতে সাহিদা বেগম নামে একজনের বাড়িতে যান। সেখানে রাজিবুলের সঙ্গে কথা বলার সময় সাহিদার প্রতিবেশী ফারুক মোল্যা, চঞ্চল মোল্যা ও শফিকুল এসে তার সঙ্গে ব্যক্তিগত বিষয়াদি নিয়ে বাগবিত-ায় লিপ্ত হয়। পরে ফারুক, চঞ্চল, শফিকুল ও কিবরিয়া ওই নারীকে পার্শ্ববর্তী একটি জঙ্গলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এর চতুর্থ দিন ওই নারী যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার ছেলে বাদী হয়ে নড়াইল সদর থানায় ফারুক, রাজিবুল, চঞ্চল ও শফিকুলসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত এজাহারনামীয় আসামি ফারুক ও শফিকুলকে গ্রেপ্তার করেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews