একতা ডেস্কঃ চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের বাসায় এক নৈশভোজে অংশ নিয়েছেন। ৩ জানুয়ারি, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানে ড. মঈন খানের বাসায় তিনি যান। তাঁর সঙ্গে চীনা দূতাবাসের উপ-রাষ্ট্রদূত এবং প্রধান রাজনৈতিক কর্মকর্তাও উপস্থিত ছিলেন। রাত ১১টায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে এ তথ্য জানান। তিনি নৈশভোজ শেষে তোলা একটি গ্রুপ ছবি সাংবাদিকদের কাছে পাঠান।
ড. মঈন খানের বাসায় মাঝেমধ্যেই নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, মিশন প্রধান এবং বিদেশি কূটনীতিকরা অংশ নেন। ব্রিটিশ রাষ্ট্রদূত সারাহ ক্যাথরিন কুকও ড. মঈন খানের বাসায় নৈশভোজে অংশ নেন। কূটনৈতিক এই আয়োজনে বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

Leave a Reply