1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

শিক্ষার্থীরা বুলডোজার দিয়ে ছাত্রলীগের কার্যালয় গুঁড়িয়ে দিল

  • শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১২২ গননা করুন

একতা ডেস্কঃ ৪ জানুয়ারি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ। প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম প্রহরে দিনটি উপলক্ষে ছাত্রলীগের শেষ অস্তিত্ব মুছে দিলেন শিক্ষার্থীরা। ৪ জানুয়ারি, শনিবার রাত ২টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের অফিস বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন শহীদ শামসুল হক হলের শিক্ষার্থীরা। গত ৫ আগস্ট বিকেলে ছাত্রলীগের অফিস ভাঙচুর করে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছিল।

উপস্থিত শিক্ষার্থীরা লাঠি দিয়ে, ইটপাটকেল নিক্ষেপ করে প্রথমে ছাত্রলীগের অফিস ভবন ভাঙা শুরু করেন। পরে বুলডোজার দিয়ে পুরো ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় নেচে-গেয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। তারা ‘হই হই রই রই, ছাত্রলীগ গেল কই, ‘ছাত্রলীগের দুই গালে, জুতা মারো তালে তালে, ‘একটা দুইটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এ সময় বাকৃবি শহীদ শামসুল হক হলের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

তারা বলেন, আজ নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এই বাকৃবিতে ছাত্রলীগের কবর রচিত হলো। ছাত্রলীগকে যে বা যারা পুনর্বাসন করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমরা শহীদ শামসুল হক হলের সাধারণ শিক্ষার্থীরা কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews