1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

যুবককে পিটিয়ে হত্যা জোরে গান বাজাতে মানা করার অপরাধে

  • শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১১৫ গননা করুন

একতা ডেস্কঃ ভারতের নয়াদিল্লির পশ্চিমের রোহিনী এলাকায় জোরে গান বাজানোর প্রতিবাদ করায় ধর্মেন্দ্র (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশিরা। গতকাল ৩ জানুয়ারি, শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইংরেজি বর্ষবরণে জোরে গান বাজানোয় ধর্মেন্দ্র প্রতিবেশীদের আওয়াজ কমানোর অনুরোধ করে। কিন্তু তার অনুরোধে নববর্ষ উদযাপনকারীদের মন গলেনি। পরবর্তী সময়ে তাদের মধ্যে এ নিয়ে কথা কাটাকাটি হলে একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে দুই যুবক ধর্মেন্দ্রকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। এরপর রাত ১টার দিকে পুলিশ এসে ধর্মেন্দ্রকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পুলিশ সূত্র জানায়, ধর্মেন্দ্র উচ্চস্বরে গান বাজানোর প্রতিবাদ করলে প্রতিবেশীদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এরপর তাকে দুই যুবক পেটাতে শুরু করলে একপর্যায়ে মারা যায় ধর্মেন্দ্র। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করেছে। তারা হলেন পীযুষ তিওয়ারি (২১) এবং তার ভাই কপিল (২৬)। এই ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। পুলিশ অভিযুক্ত দুই ভাইকে গ্রেপ্তার করেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews