1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

সোহেল তাজ এবার হাসিনা ও কাদেরকে জড়িয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন

  • শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১৩৩ গননা করুন

একতা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুবার্ষিকী ছিল ৩ জানুয়ারী। তিনি ২০১৯ সালের ৩ জানুয়ারী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। প্রয়াত নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে দলটির নেতাকর্মীরা। তবে দিনটিতে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে জড়িয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সোহেল তাজ।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেই যাচ্ছেন সোহেল তাজ। মাঝে কয়েকদিন চুপ থাকলে ও বিয়ে কান্ডে নতুন করে আলোচনায় আসার পর আবারও আওয়ামী লীগকে নিয়ে কথা বলা শুরু করেছেন তিনি। সম্প্রতি সাত বিয়ে নিয়ে যখন সমালোচনা শুরু হয় তখন ফেসবুকে এ নিয়ে মুখ খুললেন সোহেল তাজ। একইদিনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি দলের নেতাকর্মীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। তবে এর ঠিক কয়েক ঘণ্টা যেতে না যেতেই আবারও আওয়ামী লীগকে নিয়ে পোস্ট দিয়েছেন সোহেল তাজ। এবার সৈয়দ আশরাফের মৃত্যুর পর তার জানাজাকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি।

গতকাল শুক্রবার সন্ধ্যায় ‘হাঁটে হাড়ি ভাঙা প্রথম পূর্ব-শিরোনামে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সোহেল তাজ লিখেন, ‘সৈয়দ আশরাফের মৃত্যুর পর তার ৩টি জানাজা হবে শুনে তৎকালীন আওয়ামী লীগ সভাপতি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্তি প্রকাশ করেছিলেন। শেখ হাসিনা সৈয়দ আশরাফের ৩ জানাজা পড়া নিয়ে নারাজ ছিলেন জানিয়ে সোহেল তাজ লিখেন, “তিনি তার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধমক দিয়ে বলেছিলেন ‘ও এত বড় কি হয়ে গেল যে ৩টা জানাজা পড়াতে হবে?’

তিনি লিখেন, “প্রতিউত্তরে কাচুমাচু করে ওবায়দুল কাদের আমতা আমতা করে জবাবে বলেছিলেন, নেতাকর্মীরা ওনাকে অনেক পছন্দ করে আর তাদেরই দাবি- না মানলে সামলানো যাবে না। “আপনারা যারা আশরাফ ভাইকে শাপলা চত্বর নিয়ে দোষারোপ করছেন তা সঠিক নয়- তিনি হইতো কিছু কথা বলে থাকতে পারেন; কিন্তু সব সিদ্ধান্ত আসতো একেবারে ওপর থেকে।”

২৯ ডিসেম্বর ৫৫ বছর বয়সে বাগদান সম্পন্ন করে আবারও আলোচনায় আসেন সোহেল তাজ। তার হবু স্ত্রী আয়রন গার্ল খ্যাত শিমু। তিনি সোহেল তাজের ইন্সপায়ার ফিটনেস সেন্টারের ট্রেইনার।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews