1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন হলো রাতের আঁধারে

  • শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১৩৫ গননা করুন

একতা ডেস্কঃ চট্টগ্রামের পটিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ তাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে রাতের আঁধারে। উপজেলা ছাত্রলীগের ব্যানারে সংগঠনটির ৭৭তম বার্ষিকী পালন করা হয় গতকাল শুক্রবার রাতে। উপজেলার কুসুমপুরা ইউনিয়নের অজ্ঞাত একটি বাড়ির ছাদে এ কেক কাটে নেতাকর্মীরা। এ সময় তারা নানা স্লোগান দেয়। হাতেগোনা ২০ জনকে দেখা যায় ছবিতে। রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর একটি ভিডিও ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা শুরু হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানের ব্যানারে লেখা ছিল ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’, জয় বাংলা বাহিনী শিরোনামে একটি ডিজিটাল ব্যানার ছিল। ব্যানারে বড় করে ছবি স্থান পায় কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য যুবলীগ নেতা খোরশেদ আলমের। তিনি গত ৫ আগস্টের পর থেকেই পলাতক।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, ‘রাতের আঁধারে কোথাকার কোন বিল্ডিংয়ের ছাদে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মী জড়ো হয়ে তাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। খবর পেয়ে পুলিশের টিম উপজেলার বিভিন্ন স্হানে টহল জোরদার করে। তবে কোথাও তাদের কোনো চিহ্ন পাওয়া যায়নি।।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews