1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

আমেরিকা জাপানের কাছে ৩৬০ কোটি ডলারের মিসাইল বিক্রি করছে

  • শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ২৫৫ গননা করুন

একতা ডেস্কঃ মার্কিন সরকার জাপানের কাছে ৩৬০ কোটি ডলারের মিসাইল বিক্রির অনুমোদন দিয়েছে। এ আওতায় থাকছে এক হাজার ২০০টির বেশি অত্যাধুনিক আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল ও প্রয়োজনীয় সরঞ্জাম।

এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চীনের প্রভাব ক্রমেই বেড়ে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতেই নিজেদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে জাপান। সেই সঙ্গে উত্তর কোরিয়া নিয়ে টোকিওর পুরানো ভীতি রয়েছে। তাই জাপান সরকার মিত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিজেদের অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করার পথ বেছে নিয়েছে।

মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) জানায়, এশিয়া-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলে গুরুত্বপূর্ণ মিত্র দেশের নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতি জোরদার করার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র নিজের পররাষ্ট্র ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য অর্জনে ব্রতী রয়েছে। আর এটাই জাপানের কাছে আমেকিার মিসাইল বিক্রির উদ্দেশ্য। প্রস্তাবটি মার্কিন পররাষ্ট্র দফতর অনুমোদন দিয়েছে। এ সংক্রান্ত যাবতীয় বিষয় মার্কিন কংগ্রেসকে অবহিত করেছে ডিএসসিএ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews