একতা ডেস্কঃ রাজধানী শহর ঢাকার কারওয়ান বাজার এলাকার তালিকাভুক্ত শীর্ষ চাঁদাবাজ ও সন্ত্রাসী রাসেল জমাদ্দার ওরফে রাসেল আহম্মেদকে (৩৫) গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। শুক্রবার ভোর রাত ৪ টায় কারওয়ান বাজারের স্টার কাবাব রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
গ্রেফতারকৃত রাসেল জমাদ্দার ওরফে রাসেল আহম্মেদ রাজধানীর কারওয়ান বাজার এলাকায় পুলিশের তালিকাভুক্ত চাঁদাবাজ ও সন্ত্রাসী। সে তেজগাঁও ও আশেপাশের এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত ছিল। গ্রেফতারকৃত রাসেল জমাদ্দারের নামে তেজগাঁও থানায় চাঁদাবাজিসহ বিস্ফোরক দ্রব্য আইনে মোট চারটি মামলা রয়েছে।

Leave a Reply