1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

আজহারীর মাহফিলে চুরির হিড়িক পদদলিত হয়ে আহত ৩০

  • শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ২৫৩ গননা করুন
ড. মিজানুর রহমান আজহারী
ড. মিজানুর রহমান আজহারী

একতা ডেস্কঃ অসংখ্য চুরির ঘটনা ঘটেছে যশোর শহরতলির পুলেরহাটস্থ আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত ড. মিজানুর রহমান আজহারীর তাফসিরুল কোরআন মাহফিলে। অগণিত মানুষের মোবাইল ফোন ও স্বর্ণালংকার খোয়া গেছে। গত শুক্রবার রাতে ওয়াজ চলাকালীন উপস্থিত বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ নিজেদের মূল্যবান সামগ্রী হারিয়ে হতবাক হয়ে পড়েন। ঘটনার পর থেকে যশোর কোতোয়ালি মডেল থানায় ভুক্তভোগীরা জিডি করতে ভিড় জমাচ্ছেন।
পুলিশ সূত্র জানিয়েছে, শনিবার বেলা ৩টা পর্যন্ত চুরি যাওয়া মোবাইল ফোন ও স্বর্ণালংকারের ঘটনায় তিন শতাধিক জিডি লিপিবদ্ধ হয়েছে। থানার কর্মকর্তারা ধারণা করছেন, ভুক্তভোগীদের সংখ্যা আরও অনেক বেশি, এবং আসন্ন দিনগুলোতে জিডির সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পাবে। স্থানীয় এক বাসিন্দা বলেন, “ওয়াজ শুনতে এসেছিলাম আত্মার শান্তির জন্য, কিন্তু এখানে এসে মোবাইল ফোন হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি।”
তাছাড়া পদদলিত হয়ে ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ৩ জানুয়ারি, শুক্রবার রাতে শহরতলীর পুলেরহাটের আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও আশপাশ এলাকায় এই ঘটনা ঘটে। আহত উম্মতগণ যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে ৫ জন হাসপাতালে ভর্তি থাকার খবর নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বজলুর রশিদ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews