1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

যুক্তরাষ্ট্র মেসিকে রাষ্ট্রপতি পদক দিচ্ছে

  • রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১১০ গননা করুন

একতা ডেস্কঃ আর্জেন্টিনা ও ইন্টার মায়ামির ফুটবলার লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম বা রাষ্ট্রপতি পদক পাচ্ছেন। দেশটির স্থানীয় সময় শনিবার রাষ্ট্রপতি ভবন হোয়াইট হাউজে মেসির হাতে এ পুরস্কার তুলে দেবেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। রাজনীতি, মানবাধিকার, ক্রীড়াঙ্গন, বিজ্ঞান, বিনোদন ও এলবিজিটিকিউ-এর প্রসারে কাজ করা ব্যক্তিদের এই পুরস্কার দেওয়া হয়। এবার ১৯জন পাচ্ছেন এই রাষ্ট্রপতি পদক। এর মধ্যে ক্রীড়া বিভাগে কাতার বিশ্বকাপ ও পরপর দুই কোপা আমেরিকা জয়ী মেসি পাচ্ছেন এই পুরস্কার।

এ ছাড়াও যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় খেলা বাস্কেটবলের ৬৫ বছর বয়সী সাবেক তারকা ‘ম্যাজিক জনসন’ এই পুরস্কার পাচ্ছেন। তিনি ৫ বারের বাস্কেটবলের লিগ টুর্নামেন্ট এনবিএল জিতেছেন। অবসরের পর থেকে জনসন প্রায় ৩০ বছর এইচআইভি প্রতিরোধে জনসচেতনা সৃষ্টিতে কাজ করে যাচ্ছেন।

২০২৩ সালের জুনে মেসি পিএসজি থেকে ইন্টার মায়ামিতে যোগ দেন। এরপর থেকে যুক্তরাষ্ট্রের ফুটবলে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছেন তিনি। তবে মেসিকে পদক দেওয়া হচ্ছে শিশু স্বাস্থ্য ও শিক্ষা সম্প্রসারণে লিওনেল মেসি ফাউন্ডেশন ও ইউনিসেফের মাধ্যমে কাজ করার জন্য। যারা পুরস্কার পাচ্ছেন তারা নিজ নিজ কাজের মাধ্যমে যুক্তরাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা, নিরাপত্তা জোরদার করা, উন্নয়ন ও মূল্যবোধ প্রতিষ্ঠায় ব্যক্তিগত, জাতীয় ও বেসরকারি পর্যায়ে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews