1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

কক্সবাজারে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ পাচারকারি আটক

  • রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১১৫ গননা করুন

একতা ডেস্কঃ কক্সবাজার জেলার টেকনাফ সীমান্তে নাফ নদীর তীরে গতকাল ৪ জানুয়ারি, শনিবার অভিযান চালিয়ে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ একজন মিয়ানমারের নাগরিককে আটক করেছেন বিজিবি সদস্যরা। টেকনাফের নাফ নদীর তীরে হ্নীলা জেলেপাড়া নামক স্থানে বিজিবি এ অভিযান পরিচালনা করে।

টেকনাফের বিজিবি-২ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, পাচারকারির দল মিয়ানমার থেকে ইয়াবার চালানটি পাচার করে আনার সংবাদ পেয়ে নাফ নদের তীরে এ অভিযান পরিচালনা করা হয়। মিয়ানমার থেকে নাফ নদী দিয়ে ইয়াবার বড় চালানটি আনে পাচারকারিরা। দুই পাচারকারি ২টি বস্তা মাথায় নিয়ে পাচারকালে বিজিবি তাদের ধাওয়া দেয়। এ সময় একজন পাচারকারি বস্তা ফেলে পালিয়ে যায়। অভিযানকালে একজন পাচারকারি হাতে নাতে ধরা পড়ে যায়। বস্তা খুলে পাওয়া যায় ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা।

আটক হওয়া পাচারকারি আবদুস শুকুর (২১) মিয়ানমারের মণ্ডু জেলার নাফফুরা গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews