1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

নতুন বই থেকে বাদ শেখ মুজিবকে নিয়ে লেখা

  • রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৪৭ গননা করুন

একতা ডেস্কঃ গত বছরের বেশ কয়েকটি গল্প ও কবিতা ২০২৫ শিক্ষাবর্ষের পরিমার্জিত পাঠ্যবই থেকে বাদ পড়েছে। নতুন পাঠ্যবইয়ে নতুন করে যুক্ত করা হয়েছে গল্প-কবিতার পাশাপাশি ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান প্রসঙ্গ। নতুন বইয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের কথা যুক্ত করা হয়েছে। জায়গা পেয়েছেন জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদ ও মুগ্ধ। তবে বিভিন্ন শ্রেণির পাঠ্যবই থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা বাদ পড়েছে।

মাধ্যমিক স্তরের নবম ও দশম শ্রেণির পাঠ্যবইয়ে ‘আমাদের নতুন গৌরবগাথা’ নামে গদ্যে যুক্ত করা হয়েছে ২০২৪ সালের ছাত্র আন্দোলন নিয়ে লেখা। এই লেখায় গণভবন দখল এবং শেখ হাসিনার দেশত্যাগের ঘটনা তুলে ধরা হয়েছে। লেখাটিতে উল্লেখ আছে, ‘সেদিন ৫ই আগস্ট ২০২৪, ৩৬শে জুলাই।

কারফিউ উপেক্ষা করে ঢাকার উত্তরার পথে মানুষের দেখা মিলল। যাত্রাবাড়ীর দিকে মানুষ জড়ো হতে থাকল ধীরে ধীরে। নামল মানুষের ঢল। জনতা গণভবনে পৌঁছে যায় দুপুর নাগাদ। পতন অত্যাসন্ন টের পেয়ে স্বৈরাচার সরকারপ্রধান পালিয়ে যান দেশ ছেড়ে।

বাদ দেয়া হয়েছে নবম ও দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ের রবীন্দ্রনাথের ‘দেনাপাওনা’, মোতাহের হোসেন চৌধুরীর লাইব্রেরি’, জহির রায়হানের ‘বাঁধ’ গল্প। যুক্ত হয়েছে ‘একুশের গল্প’। সেলিনা হোসেনের রক্তে ভেজা একুশ, হুমায়ূন আহমেদের ‘নিয়তি’ এবং জাফর ইকবালের ‘তথ্য-প্রযুক্তি বাদ দেওয়া হয়েছে। নতুন যুক্ত হয়েছে ‘আমাদের গৌরবগাথা’। কবিতা থেকে বাদ দেওয়া হয়েছে সৈয়দ শামসুল হকের ‘আমার পরিচয়’; কবি নির্মলেন্দু গুণের ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ এবং কামাল চৌধুরীর ‘সাহসী জননীর কথা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews