1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

মেজর জিয়া জঙ্গি তালিকা থেকে নাম প্রত্যাহার চান

  • রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১২৩ গননা করুন

একতা ডেস্কঃ জঙ্গি তালিকা থেকে নাম বাদ দেয়ার আবেদন করেছেন সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়া। গত ২৯ ডিসেম্বর আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তিনি।

মিথ্যা মামলায় তার ব্যাপারে যে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে, সেটা প্রত্যাহারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে আইন উপদেষ্টার কাছে আবেদন করেছেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জিয়া ২০১১ সাল থেকে বিদেশে অবস্থান করছেন। তবে কোন দেশে আছেন, তা জানা যায়নি।

মেজর জিয়ার আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন জানিয়েছেন, মামলা প্রত্যাহারের জন্য আইন উপদেষ্টা ও জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইজিপি বরাবর আরও দুটি আবেদন করা হয়। এ বিষয়ে রবিবার সংবাদ সম্মেলন করা হবে বলে জানান তিনি। জিয়ার ব্যাপারে যে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার, সেটা প্রত্যাহারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে আইন উপদেষ্টার কাছে আবেদন করেছেন তিনি।

তিনি দাবি করে বলেন, ‘ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী হওয়ায় শেখ হাসিনা সরকারের রোষানলে পড়েন তিনি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তাকে ফাঁসানো হয়েছে। তাকে সামনে রেখে একের পর এক জঙ্গি নাটক সাজিয়েছে আওয়ামী লীগ সরকার। লোকজনকে বাধ্য করে চার্জশিটে তার নাম যুক্ত করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews