1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

ধ্বসে পড়ছে যুক্তরাষ্ট্র হাসছে বিশ্ববাসী

  • রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১০৩ গননা করুন
মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একতা ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, জো বাইডেনের অদক্ষ ও দুর্বল নেতৃত্বের কারণে আমেরিকা এক বিপর্যয়ের মধ্যে পড়েছে এবং ধ্বসে পড়ছে। আমেরিকা এখন বিশ্ববাসীর হাসি-ঠাট্টার পাত্রে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের একটি শহরের সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনার পর নতুন মেয়াদে আবারো ট্রাম্প এসব কথা বলেছেন। খবর নিউজউইকের।

তিনি তার ট্রুথ নামক সোশাল মিডিয়ায় ওই মন্তব্য পোস্ট করেছেন। এতে তিনি আরো লিখেছেন, আর এ ঘটনা ঘটছে সীমানন্ত খুলে রাখার জন্য! অদক্ষ ও দুর্বল নেতৃত্ব আমাদের এবং বাস্তবে নেতৃত্বহীনতার কারণেই এইসব ঘটনা ঘটেছে। গত বুধবার নিউ-অর্লিয়ন্স শহরে সন্ত্রাসী হামলায় ১৫ জন নিহত ও ৩৫ জন আহত হয়। ট্রাম্প সে সময় এই ঘটনার সঙ্গে অবৈধ অভিবাসীদের সম্পর্ক থাকার দাবি তুলে বলেছেন, বিদেশ থেকে যেসব অপরাধী বা সন্ত্রাসীরা আসছে তারা আমাদের দেশের অপরাধীদের চেয়ে অনেক জঘন্য। তিনি আরো

বলেছেন, যুক্তরাষ্ট্রে এখন অপরাধের মাত্রা এমন পর্যায়ে যে তা এর আগে কেউ কখনও দেখেনি! টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরের ৪২ বছর বয়স্ক এক মার্কিন নাগরিক ওইদিন নিউ-অর্লিয়ন্স শহরে এসে নববর্ষের উৎসবে ব্যস্ত মানুষের ওপর গাড়ি চালিয়ে দেন এবং এরপর গুলি বর্ষণ করেন।

তার হাতে ছিল কথিত আইএস বা দায়েশের পতাকা ও তার মাইক্রোবাসে ছিল কিছু অস্ত্রশস্ত্র ও বোমা। এই ব্যক্তি অতীতে মার্কিন সশস্ত্র বাহিনীতে কাজ করেছেন এবং সোশাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিওর মতে এই ব্যক্তি রিয়েল এস্টেট বিশেষজ্ঞ ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার বলেছেন, নানা সাক্ষ্য প্রমাণ থেকে মনে হচ্ছে নিউ-অর্লিয়ন্স শহরে প্রাণঘাতী এই হামলাকারী আইএস বা দায়েশের কাছ থেকে অনুপ্রেরণা নিয়েছেন।

মার্কিন সরকারি সংস্থাগুলো সম্পর্কে ট্রাম্পের এইসব প্রতিবাদ বিভিন্ন বিশেষজ্ঞ ও রাষ্ট্রবিজ্ঞানীদের মুখে বার বার উচ্চারিত হুঁশিয়ারিগুলোকে স্মরণ করিয়ে দেয়। ওইসব সতর্কবাণীতে মার্কিন যুক্তরাষ্ট্র যে ক্রমেই পতনের দিকে এগুচ্ছে তা উল্লেখ করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews