1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

সৌদি আরব ভিসা ও ইকামাসহ ৭ সেবা নবায়নে ফি বাড়াল

  • সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১২৮ গননা করুন

একতা ডেস্কঃ মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ভিসা ও ইকামাসহ সাত সেবা নবায়নের ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন ব্যবসায়িক প্ল্যাটফর্ম ‘আবশের বিজনেস’এই বর্ধিত ফি চালু করেছে।

সৌদি আরবে পুনঃপ্রবেশের ভিসা ও বহির্গমনের মেয়াদ বাড়ানোর ফি নির্ধারণ করা হয়েছে ১০৩ দশমিক ৫ রিয়াল। আর ইকামা (বসবাসের অনুমতি) নবায়ন ও চূড়ান্ত বহির্গমনের ফি নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৫১ দশমিক ৭৫ এবং ৭০ রিয়াল। নতুন করে ইকামা ইস্যুর ফি নির্ধারণ করা হয়েছে ৫১ দশমিক ৭৫ রিয়াল। কর্মচারীদের বিষয়ে সরকারি কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল ফি ধার্য করা হয়েছে ২৮ দশমিক ৭৫ রিয়াল। আর পাসপোর্টের তথ্য হালনাগাদ করতে ফি ধরা হয়েছে ৬৯ রিয়াল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে আবশের জানিয়েছে, মূল্য সংযোজন সেবা, বিশেষ করে আবশের বিজনেস প্ল্যাটফর্ম ব্যবহার করে যেসব সেবা নেওয়া হবে, সেসব ক্ষেত্রে এসব ফি প্রযোজ্য হবে। নিয়োগদাতারা যে বার্ষিক প্যাকেজ দেন, এসব ফি সেটার অন্তর্ভুক্ত নয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews