1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

ভারত ৯০ বাংলাদেশী জেলে ও নৌকর্মীকে হস্তান্তর করেছে

  • সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৫২ গননা করুন

একতা ডেস্কঃ বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলে ও নৌকর্মী এবং ভারতে আটক ৯০ জন বাংলাদেশী জেলে ও নৌকর্মীদের পারস্পরিক হস্তান্তর কার্যক্রম শেষ হয়েছে। রবিবার পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় বাংলাদেশ কোস্টগার্ড ও ভারতীয় কোস্টগার্ড এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য অধিদফতর ও বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিনিধিদের উপস্থিতিতে বাংলাদেশ কোস্টগার্ডের মাধ্যমে এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। বাংলাদেশ কোস্টগার্ড ভারতীয় কোস্টগার্ডের কাছ থেকে ৯০ জন বাংলাদেশী জেলে ও নৌকর্মীকে গ্রহণ করে এবং এ সময় ৯৫ জন ভারতীয় জেলে ও নৌকর্মীকে ভারতীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে। দুই দেশের আটককৃত নৌযানগুলোর হস্তান্তরও সম্পন্ন হয়েছে। বাংলাদেশের ‘এফভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা-৫’ নামের দুটি ফিশিং ভেসেল ফেরত আনা হয়েছে। অপরদিকে, ভারতের ছয়টি ফিশিং বোট ফিরিয়ে দেয়া হয়েছে।

আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করে বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশি জেলে ও নৌকর্মীরা তাদের ফিশিং ভেসেলসহ চট্টগ্রামের পথে রওয়ানা হয়েছে এবং আগামীকাল চট্টগ্রামে পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে। ফিরিয়ে আনা জেলে ও নৌকর্মীদের পরিবারের সদস্যরা চট্টগ্রামে তাদের গ্রহণ করবেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews