একতা ডেস্কঃ চট্টগ্রাম নগরীর জনতার তোপের মুখে মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীনকে ধরে পুলিশে সোপর্দ করেছেন। সোমবার দুপুর আড়াইটার দিকে পাঁচলাইশ পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে আসে ওসি নেজাম উদ্দীন। এসময় বিক্ষুব্ধ স্থানীয় জনতা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং কলার ধরে টেনেহিঁচড়ে পরনের শার্ট ছিঁড়ে ফেলে। মহানগরের বিভিন্ন থানায় ওসি থাকাকালীন নির্যাতনের নানা অভিযোগ ছিল তার বিরুদ্ধে।
পাঁচলাইশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, নেজাম উদ্দীনকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। আপাতত এর বেশি বললেন না তিনি।
মোহাম্মদ নেজাম উদ্দীন আটকের সংবাদ ছড়িয়ে পড়লে থানায় মানুষ ভিড় করতে শুরু করে। থানার সামনে স্থানীয় বিএনপির একাধিক নেতা নেজামের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকে। নেজামের নির্যাতনের শিকার একাধিক মানুষও ভিড় করেছে বলে জানা যায়।
সবশেষ নেজাম উদ্দিন সিআইডি কুমিল্লাতে দায়িত্ব পালন করেন। এর আগে নগরের বাকলিয়া, কোতোয়ালী, সদরঘাট থানায় ওসির দায়িত্ব পালন করেন তিনি।

Leave a Reply