1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

বেগম খালেদা জিয়া বিদেশ যাওয়ার আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন

  • বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১০৫ গননা করুন

একতা ডেস্কঃ বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশ ছাড়ার আগে তাঁর দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানানো পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরে আমাকে আবারও বলেছেন, ‘আপনি গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে বলবেন যে, তারা যেন আমার জন্য দোয়া করেন। আর আমিও দোয়া চাইছি যে, আল্লাহতায়ালা যেন এদেশকে, এ দেশের মানুষকে ভালো রাখেন, তাদের কল্যাণ করেন। দেশ যেন ভালো থাকে, গণতন্ত্রকে যেন প্রতিষ্ঠা করা হয় এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে যেন আমরা সবাই মিলে এফোর্ড করি।’

এ সময় তিনি বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতনে ও মিথ্যা মামলায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে ৬ বছর আটক করে রাখা হয়েছিলো। এই আটক করে রাখার সময়ে তিনি (বেগম জিয়া) অসুস্থ হয়ে পড়েন। যার ফলে তিনি অত্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। আমরা বার বার ফ্যাসিস্ট আওয়ামী লীগ: সরকারকে অনুরোধ করেছিলাম চিকিৎসার জন্য তাঁকে বাইরে যাওয়ার সুযোগ করে দেয়া হোক। কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের অনুরোধে কর্ণপাত করেননি। আল্লাহর অশেষ রহমতে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আজকে দেশনেত্রী সমস্ত মিথ্যা মামলা থেকে মুক্ত হয়ে চিকিৎসার জন্য লন্ডনে গেলেন। এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আশা করছি, সুচিকিসা শেষে সুস্থ হয়ে তিনি (বেগম খালেদা জিয়া) আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews