1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

গাড়ি চালক সেই হারুন গ্রেপ্তার

  • বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১৬৭ গননা করুন

একতা ডেস্কঃ ছাত্র-জনতার আন্দোলনে গুলি ও গাড়িচাপা দিয়ে শিক্ষার্থী হত্যা মামলায় গাড়িচালক হারুনুর রশিদ (৫১) ও ছাত্রলীগ নেতা আশিকুর রহমান আশিককে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

৭ জানুয়ারি, মঙ্গলবার গাড়িচালক হারুনকে তিন ছাত্র হত্যাসহ ৬ মামলায় রিমান্ডের আবেদনসহ আদালতে আবেদন করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর মাহমুদ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সোমবার রাতে তাদের ভিন্ন ভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হারুন শেরপুর ডিসি অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাবেক গাড়িচালক ও ময়মনসিংহ সদরের কেওয়াটখালি বাইপাস রোডের জয়নাল আবেদীনের ছেলে। আর আশিক জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলার বারঘরিয়া গ্রামের জয়নাল আবেদীন তোতার ছেলে।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান বলেন, গ্রেপ্তার ওই দুই আসামির মামলার নথিগুলো তলবমতে দায়রা আদালতে থাকায় নথিপ্রাপ্তি সাপেক্ষে রিমান্ড শুনানির তারিখ ধার্য করা হবে। গত

বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে গাড়িচাপায় কলেজছাত্র সবুজ মিয়া, মাহবুব আলম ও শারদুল আশীষ সৌরভকে হত্যার তিন মামলায় গাড়িচালক হারুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া ডিসি অফিস অঙ্গন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। হারুন ঘটনার পর বদলি হয়ে ব্রাহ্মণবাড়িয়া ডিসি অফিসে কর্মরত ছিলেন। একইদিন রাতে সদর উপজেলার বারঘরিয়া এলাকা থেকে আশিককে পুলিশ গ্রেপ্তার করে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews