1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণে বিজিবির বাধায় বন্ধ

  • বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১০৭ গননা করুন

একতা ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের চৌকা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য মাটি খনন শুরু করলে বাধা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। এ পরিস্থিতিতে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখে বিএসএফ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিজিবি’র রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইমরান ইবনে এ. রউফ। তার উপস্থিতিতে পতাকা বৈঠকের পর নির্মাণ কাজ বন্ধ করে বিএসএফ। গতকাল ৭ জানুয়ারি, মঙ্গলবার রাত ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, গত ৫ জানুয়ারি, রবিবার বিকাল ৫টার দিকে চৌকা বিওপি’র আওতাধীন মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার নং ১৭৭/২ এস থেকে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে চৌকা মাঠ নামক স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফ’র ১১৯ ব্যাটালিয়নের সবদেলপুর ক্যাম্প মাটি খননের কাজ শুরু করে। এ ঘটনায় চৌকা বিওপি’র টহলদল পতাকা বৈঠকের মাধ্যমে বাধা প্রদান করে। তবে এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য পুনরায় মাটি খনন শুরু করে।

বিজিবি তাৎক্ষনিক বাধা প্রদান করলেও বিএসএফ স্থানীয় জনসাধারণের সহায়তায় কাজ অব্যাহত রাখে ও অতিরিক্ত বিএসএফ সদস্য মোতায়েন করে। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত থাকলেও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews