একতা ডেস্কঃ বগুড়া সদর থানা পুলিশ টপ টেরর, জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ শেখ’কে গ্রেপ্তার করেছে। থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে ৮ জানুয়ারি, বুধবার দিবাগত রাতে শহরের সূত্রাপুর ঈদগাহ মাঠ এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তথ্য নিশ্চিত করে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈন উদ্দীন বলেন, হত্যা, জবরদখল, চাঁদাবাজীর বহু অভিযোগে অভিযুক্ত আলহাজ্ব শেখ পুলিশের কাছে ছিলো মোস্ট ওয়ান্টেড পার্সন। তার গ্রেফতারের খবরে বগুড়া শহরের জনমনে স্বস্তির ভাব লক্ষ্য করা গেছে। আলহাজ্বের প্রতিবেশিরা জানিয়েছে, সম্প্রতি সে প্রভাবশালী রাজনৈতিক গোষ্ঠীর প্রশ্রয়ে আত্মগোপনে থেকেই নতুন করে অপরাধমুলক কার্যক্রম শুরু করেছিলেন। ফলে নতুন করে জনমনে ত্রাস সৃষ্টি হয়েছিল।

Leave a Reply