1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

মেক্সিকো উপসাগরের নাম পাল্টে দিতে চান ট্রাম্প

  • বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১০৬ গননা করুন

একতা ডেস্কঃ মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘গাল্ফ অব আমেরিকা’ করতে চান নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় ৭ জানুয়ারি, মঙ্গলবার ফ্লোরিডার মার-এ-লাগোতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমরা মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর করতে যাচ্ছি। যেখানে একটি সুন্দর বলয় রয়েছে। অনেকগুলো অঞ্চলকে ছুঁয়ে থাকা এই উপসাগরের উপযুক্ত নাম আমেরিকা উপসাগর।’ প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী রিপাবলিকান নেতা আরও বলেন, ‘সঠিক সময়ে’ তার সরকার মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তনের জন্য পদক্ষেপ নেবে।

প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে মেক্সিকো দিয়ে আসা অভিবাসীদের ঠেকাতে সীমান্তে উঁচু বেড়া নির্মাণের কাজ শুরু করিয়েছিলেন ট্রাম্প। প্রতিবেশী দেশটিকে আবারও নিশানা করে তিনি বলেন, ‘এটা (মেক্সিকো) একটা বিপজ্জনক দেশ।’ সম্প্রতি ট্রাম্প পানামা খাল দখল করার ইচ্ছা প্রকাশ করেন। শুধু তাই নয়, এরপর কানাডা ও গ্রিনল্যান্ড নিয়েও একই ধরনের বক্তব্য দেন তিনি। এমনকি এর জন্য শক্তি প্রয়োগও করতে হয়, সেটাও করবেন।

গত মাসে প্রথমে তিনি কানাডার কর্মকর্তাদের জানান, যুক্তরাষ্ট্র তাদের উত্তরাঞ্চলীয় প্রতিবেশীকে ৫১তম অঙ্গরাজ্যে পরিণত করে নিতে পারে। তারপর তিনি পানামা খালের দখল ফিরিয়ে নেয়ারও হুমকি দেন। এরপর জানান গ্রিনল্যান্ড কিনে নেয়ার ইচ্ছার কথা। যুক্তরাষ্ট্র এই খাল তৈরি করলেও প্রায় ২৫ বছর ধরে এর নিয়ন্ত্রণ মধ্য আমেরিকার দেশ পানামার হাতেই।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews