1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিও চলছে

  • বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১৭৭ গননা করুন

একতা ডেস্কঃ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিও নেয়া হচ্ছে। গতকাল ৮ জানুয়ারি, বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা এই কথা বলেন।

উপদেষ্টা পরবর্তী সাধারণ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত করার পরিকল্পনার বিষয়ে বিস্তারিত বলেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারও একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। দুর্নীতি মোকাবিলা, সৌরবিদ্যুতে পরিবর্তন এবং সুন্দরবনের ম্যানগ্রোভ বন এবং আশেপাশের অঞ্চল এবং নদী ব্যবস্থার জন্য একটি বৃহত্তর পরিকল্পনা প্রণয়নে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের সহায়তা কামনা করেন।

তিনি বাংলাদেশের পূর্বাঞ্চলের জনগণের উন্নয়নে চট্টগ্রাম বন্দরের অবকাঠামোগত উন্নয়ন এবং উত্তরাঞ্চলের পানি ব্যবস্থাপনার জন্য ইউরোপিয়ান ইনভেস্টমেন্টের সহায়তা কামনা করেন। তিনি বলেন, চট্টগ্রামের বৃহত্তম বন্দরের উন্নয়ন হলে পূর্ব ভারত ও মিয়ানমারের জন্যও উপকার হবে। ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নে সহায়তার আশ্বাস দেন।

নিকোলা বলেন, আমরা একটি অত্যন্ত চ্যালেঞ্জিং সময়ে এসেছি। আমরা অন্তর্বর্তী সরকার ও সরকারের সংস্কার এজেন্ডাকে সমর্থন করি। এসব ক্ষেত্রে সহায়তার জন্য ইইউর প্রযুক্তিগত দক্ষতা আছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews