1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

টিউলিপ ফ্ল্যাটকাণ্ডের পর প্রথমবার প্রকাশ্যে

  • বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ২২১ গননা করুন

একতা ডেস্কঃ ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী আব্দুল লতিফ যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির অর্থ ও নগরবিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে বিনামূল্যে একটি ফ্ল্যাট দিয়েছেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও রয়েছে। তার পর থেকে তাকে সচরাচর দেখা যায়নি। অবশেষে অর্থ মন্ত্রণালয়ে তার অফিসে দেখা গেছে। গত সপ্তাহে ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, টিউলিপ তার ক্ষমতাচ্যুত খালা ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার এক সহযোগীর কাছ থেকে উপহার হিসেবে একটি ফ্ল্যাট পেয়েছেন। এ তথ্য তিনি গোপন রেখেছিলেন।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, মিথ্যা কথা বলার অভিযোগে টিউলিপের বিরুদ্ধে তদন্ত হতে পারে। ২০২২ সালে তারা তার ফ্ল্যাট নিয়ে তদন্ত করেছিল। তখন তারা জানতে পারে, ফ্ল্যাটটি তিনি অন্য একজনের কাছ থেকে উপহার হিসেবে পেয়েছেন। কিন্তু তখন টিউলিপ মিথ্যা বলেন যে, এটি তার বাবা-মা কিনে দিয়েছেন। টিউলিপ তাদের হুমকি দিয়েছিলেন যে, এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর পরিপ্রেক্ষিতে ওই সময় প্রতিবেদনটি প্রকাশ করা হয়নি। দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর ডাউনিং স্ট্রিট জানিয়েছে, প্রধানমন্ত্রীর ‘মিনিস্ট্রিয়াল কোড’ উপদেষ্টা তদন্ত করবেন যে, টিউলিপ ফ্ল্যাট নিয়ে ডেইলি মেইলের সঙ্গে মিথ্যাচার করেছিলেন কি না।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews