একতা ডস্কঃ বদলি করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার ১২ কর্মকর্তাকে। ৮ জানুয়ারি, বুধবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক আদেশে এই পদায়নের তথ্য জানানো হয়।
বদলি কর্মকর্তারা হলেন- মোহাম্মদ সালাউদ্দিন শিকদারকে পিওএম উত্তর বিভাগে, ফারহানা আয়াসমিনকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশনে, মহিদুল ইসলামকে অর্থ বিভাগে, সালমা সৈয়দ পলিকে সদরদপ্তরে সংযুক্ত, শামিমা আক্তারকে পিএসঅ্যান্ডআইআইতে, রেজাউল করিমকে পিওএম পূর্ব বিভাগে, মোহাম্মদ ছনোয়ার হোসেনকে পিওএম পশ্চিম বিভাগে বদলি করা হয়েছে।
ইবনে মিজানকে তেজগাঁও বিভাগে, মল্লিক আহসান উদ্দিন সামীকে (ভারপ্রাপ্ত) ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিসে, মোহাম্মদ হারুন অর রশিদকে ওয়ারী বিভাগে, মফিজুল ইসলামকে (ভারপ্রাপ্ত) গুলশান ট্রাফিক বিভাগে এবং মইনুল হককে (ভারপ্রাপ্ত) প্রটেকশন বিভাগে বদলি করা হয়েছে।

Leave a Reply