1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত

খালেদা জিয়াই বাংলাদেশের প্রথম মহিলা বীরশ্রেষ্ঠ বললেন শফিক রেহমান

  • শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৭২ গননা করুন

একতা ডেস্কঃ খালেদা জিয়াই বাংলাদেশের প্রথম মহিলা বীরশ্রেষ্ঠ বলে মন্তব্য করেন সাংবাদিক শফিক রেহমান। তিনি বলেন, “আমি নির্দ্বিধায় বলতে পারি, খালেদা জিয়াই বাংলাদেশের প্রথম মহিলা বীরশ্রেষ্ঠ। শেখ হাসিনা দেশের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। শুধু শেখ হাসিনাই নয়, তার পরিবারের সকলেই ঘৃণিত।

শফিক রেহমান বলেন, “হাসিনা একটানা ১৫ বছর ভুয়া নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়ে থাকার পরেও দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন, অন্যদিকে খালেদা জিয়া প্রকাশ্যে একটি রাজকীয় বিমানে লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছেন। শেখ হাসিনাকে বিদায় জানানোর জন্য এয়ারপোর্টে একটাও মানুষ ছিল না, কিন্তু খালেদা জিয়াকে বিদায় জানাতে তার বাড়ি থেকে এয়ারপোর্ট পর্যন্ত জনতার ঢল নামে, রাজধানীর প্রায় সব জায়গায় ট্রাফিক জ্যাম হয়ে যায়।

তিনি শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, “শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে এবং তিনি লন্ডনে যাওয়ার চেষ্টা করেও ব্রিটিশ সরকারের অস্বীকৃতির মুখোমুখি হন। অন্যদিকে, খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে আমন্ত্রণ জানানো হয়েছে। শেখ হাসিনা আমেরিকাতেও যেতে পারবেন না। আমরা এটাও জানি সম্প্রতি তদন্ত চলছে হাসিনার বোন রেহানা, তার মেয়ে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে। টিউলিপ সেখানে ক্ষমতাশীল লেবার পার্টি সদস্য। তার খালা হাসিনার সহযোগিতায় তিনি বিভিন্ন অপকর্ম দুর্নীতিতে যুক্ত হয়েছেন।

তিনি বলেন, “টিউলিপ সিদ্দিকী চায়নাতে যেতে পারেননি, কারণ তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে। শেখ পরিবারের দুর্নীতি শুধু বাংলাদেশে নয়, ইউরোপ এবং ব্রিটেন পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews