1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

দেশে ছড়াচ্ছে নতুন এক ভাইরাস আক্রান্ত ৫

  • শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৮৫ গননা করুন

একতা ডেস্কঃ প্রথমবারের মতো রিওভাইরাস শনাক্ত হলো বাংলাদেশে। ইনস্টিটিউট অব এপিডেমিওলোজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ পাঁচ জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করেছে। তবে আক্রান্তদের কারও মধ্যেই জটিল কোনো উপসর্গ দেখা যায়নি। চিকিৎসা শেষে তারা সবাই বাড়ি ফিরে গেছেন। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এই ভাইরাস নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন জানান, খেজুরের কাঁচা রস খেয়ে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দেওয়ায় সম্প্রতি ৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এসব নমুনায় নিপা ভাইরাস পাওয়া না গেলেও পাঁচ জনের শরীরে রিওভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। আইইডিসিআরের নিয়মিত গবেষণায়, যা যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির সহযোগিতায় পরিচালিত হয়, এই ভাইরাসটি শনাক্ত করা সম্ভব হয়েছে।

হাঁচি-কাশির মাধ্যমে ছড়ানো এ ভাইরাসে আক্রান্ত হলে শ্বাসকষ্ট, জ্বর, মাথাব্যথা, বমি ও ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। গুরুতর অবস্থায় নিউমোনিয়া কিংবা মস্তিষ্কের প্রদাহ (এনকেফালাইটিস) হতে পারে। শিশু ও বয়স্করা এ ভাইরাসে বেশি ঝুঁকিতে থাকে। বিশ্বে প্রথম রিওভাইরাস শনাক্ত হয় ১৯৫০ সালে। শীতকালে এই ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পায়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews