1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত

ট্রাম্প সাজা পেতে যাচ্ছেন

  • শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১১০ গননা করুন

একতা ডেস্কঃ বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা কার্যকরে অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। পর্ন তারকাকে দেওয়া ‘হাশ মানি নিয়ে মামলাটি। রায়ে কোর্টের দুই কনজারভেটিভ বিচারক অ্যামি কনি বারেট ও জন রবার্টস তিনজন লিবারেল বিচারকের সঙ্গে একমত হয়ে ৫-৪ সংখ্যাগরিষ্ঠতায় ট্রাম্পের আবেদন খারিজ করে দেন।

ট্রাম্পের রাজ্য আদালতের ট্রায়ালে প্রমাণগত কোনো অনিয়ম হলে তা আপিলের মাধ্যমে সমাধান সম্ভব। এছাড়া সাজার ফলে প্রেসিডেন্ট-ইলেক্টের দায়িত্ব পালনে উল্লেখযোগ্য বাধা সৃষ্টি হবে না। ম্যানহাটনের বিচারক জুয়ান মেরচান জানিয়েছেন, তিনি ট্রাম্পকে কারাদণ্ড দেবেন না। বরং “নির্বর্তন শর্তে মুক্তি” দেবেন। এতে তার অপরাধ স্বীকৃত হবে, তবে কোনো জরিমানা, কারাদণ্ড বা নজরদারি থাকবে না। বিচারক মেরচান শুক্রবার সকালে (স্থানীয় সময় ৯:৩০) ট্রাম্পের সাজা ঘোষণা করবেন।

চারজন কনজারভেটিভ বিচারক স্যামুয়েল আলিটো, ক্লারেন্স থমাস, নিল গোরসাচ এবং ব্রেট কাভানাও রায়ের বিরোধিতা করেছেন। তারা তাদের অবস্থানের কারণ উল্লেখ করেননি।

রায়ের পর ট্রাম্প বলেন, “আমি রায়টি পড়েছি এবং মনে করি এটি ন্যায্য ছিল।” তবে তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “প্রেসিডেন্সির মর্যাদা রক্ষায় আমি এই মামলার আপিল করব এবং ন্যায়বিচার হবে বলে আত্মবিশ্বাসী।” ট্রাম্পের আইনজীবীরা আদালতে দাবি করেছেন যে প্রেসিডেন্ট-ইলেক্ট হিসেবে তিনি বিচার থেকে রেহাই পাওয়ার যোগ্য। তবে বিচারক মেরচান ডিসেম্বরে সেই দাবি নাকচ করে দেন।

২০১৬ সালের মার্কিন নির্বাচনের আগে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে দেওয়া ১৩০,০০০ ডলার গোপন অর্থ নিয়ে ৩৪টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ট্রাম্প। অভিযোগ অনুযায়ী, এই অর্থ তার নির্বাচনী সম্ভাবনা বাড়ানোর উদ্দেশ্যে দেওয়া হয়। মামলার আপিল চলমান থাকা সত্ত্বেও সুপ্রিম কোর্ট এই সাজা কার্যকরের অনুমতি দিয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews