একতা ডেস্কঃ ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্ত থেকে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। ৯ জানুয়ারি, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর সীমান্তের মেদিনীপুর বিজিবি ক্যাম্প ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য ৬৬ লাখ টাকা। অপরদিকে সীমান্তের বিজিবির বাঘাডাঙ্গা বিজিবি ক্যাম্প মালিকবিহীন অবস্থায় একটি পিস্তল ও ২ রাউন্ড অ্যামোনিশন উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Leave a Reply