1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

হবিগঞ্জে ১০৯ বস্তা চোরাই চিনিসহ ১ জন আটক

  • শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৫৯ গননা করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

একতা ডেস্কঃ হবিগঞ্জ সদর থানা পুলিশ ১০৯ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে। এ সময় আবুল বাশার (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। ১০ জানুয়ারি, শুক্রবার দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির এসব তথ্য দেন। আটক হওয়া আবুল বাশার হবিগঞ্জ সদর উপজেলার চিড়াকান্দি গ্রামের বাসিন্দা। ৯ জানুয়ারি, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে হবিগঞ্জ পৌরসভার যশোরআবদা গরুর হাট এলাকায় অভিযান চালিয়ে চিনিসহ ওই ব্যক্তিকে আটক করে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

সদর থানার ওসি আলমগীর কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ট্রাকভর্তি ১০৯ বস্তা ভারতীয় আমদানি নিষিদ্ধ চিনি জব্দ করা হয়। যার ওজন ৫ হাজার ৪৫০ কেজি এবং বাজারমূল্য আনুমানিক ৭ লাখ ৮ হাজার ৫০০ টাকা। এই ঘটনায় হবিগঞ্জ সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews