সোহাগ সন্ধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিজয়ের পরবর্তী রূপরেখা দ্রুত ঘোষণার দাবিতে মাগুরার শালিখা উপজেলা সমন্বয়ক কমিটির উদ্যোগে সমাবেশ করা হয় বিকেল ৪টায়। আজ শুক্রবার উপজেলার আড়পাড়া আইডিয়াল হাই স্কুল মাঠে আয়োজিত এ সমাবেশে গুরুত্ব দিয়ে বলা হয়, জুলাই-আগস্টের আন্দোলন কেবল শেখ হাসিনার স্বৈরাচার সরকারকে উৎখাত করার উদ্দেশ্যই মুখ্য ছিল না। ’৭১-এর মুক্তিযুদ্ধের পর এই ৫৩ বছরে দেশে যত বৈষম্যের জন্ম দেয়া হয়েছে, বা লালন করা হয়েছে। সমস্ত বৈষম্যকে দূর করাই ছিল এ আন্দোলনের মুখ্য উদ্দেশ্য। এই দীর্ঘকাল বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থায় জেঁকে থাকা বৈষম্য দূর করার সঠিক রূপরেখা ঘোষণা করে দেশের মানুষকে আশ্বস্ত করতে হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাগুরা জেলা সমন্বয়ক ইঞ্জিনিয়ার সেলিম হোসেন, মোঃ রাকিবুল ইসলাম রাকিব, ওয়াসিম হাসান অপূর্প, বায়েজিদ খান, হামিদ হোসেন এবং শালিখা উপজেলার পক্ষ থেকে মোহাম্মদ শাকিল, ইব্রাহিম ও সাম্য সরকার, শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ হাসান সন্ধিও কোষাধ্যক্ষ হিমাংশুদেব বর্মণ। অনুষ্ঠান শেষে ছাত্ররা আড়পাড়া বাজারের বিভিন্ন দোকানে ও অলি গলিতে লিফলেট বিলি করেন।

Leave a Reply