সোহাগ সন্ধিঃ মাগুরার শালিখা সদর আড়পাড়া বাজারে আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করা হয়েছে। শনিবার সকাল থেকে শুরু হয়ে দিন ব্যাপি আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টারে এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত ডাঃ মোঃ মাসুদ কবির, মোঃ আফজাল হোসেন, মোহাম্মদ শামসুল হক, পিংকি বিশ্বাস ও শারমিন সুলতানা তমা এই ৫জন অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করে রোগীদের মেডিসিন সহ সকল প্রকার সেবা সামগ্রী ওষুধ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, আনোয়া ডায়াগনস্টিক সেন্টারের এমডি মোঃ শামিম কবির, পরিচালক মোঃ ফিরোজ কবির প্রমূখ।

Leave a Reply