1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

মাওলানা মামুনুল হক নতুন দায়িত্বে

  • শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ২৬৯ গননা করুন
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

একতা ডেস্কঃ শায়খুল হাদিস পরিষদের পৃষ্ঠপোষক মাওলানা মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মনোনীত হয়েছেন। আজ শনিবার রাজধানীঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত দলের মজলিসে শুরার অধিবেশনে সর্বসম্মতিক্রমে তিনি এ পদে মনোনীত হন।

তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের পঞ্চম আমির হলেন। মাওলানা আবদুল বাছিত আজাদের স্থলাভিষিক্ত হলেন তিনি। মাওলানা জালালুদ্দীন আহমদ সংগঠনের নতুন মহাসচিব মনোনীত হয়েছেন। এতদিন দলটির মহাসচিব ছিলেন মামুনুল হক। এ উপলক্ষে শায়খুল হাদিস পরিষদের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মাহফুজুল হক, সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ এবং সাধারণ সম্পাদক মাওলানা হাসান জুনাইদ এক যৌথ বিবৃতিতে বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের শুরা সদস্যরা যথাসময়ে একটি গুরুত্বপূর্ণ ও যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘আমরা বিশ্বাস করি, শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির হাতে গড়া এ সংগঠনের নেতৃত্ব একজন যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তির হাতে অর্পিত হয়েছে।’ বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির শায়খুল হাদিস মাওলানা যোবায়ের আহমদ চৌধুরীর মৃত্যুর পর ভারপ্রাপ্ত আমিরে মজলিসের দায়িত্ব পান মাওলানা আবদুল বাছিত আজাদ। পরে ২০২৩ সালের সেপ্টেম্বরে তিনি আমির মনোনীত হন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews