1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত

মাদুরোকে গ্রেপ্তারে আড়াই কোটি ডলার পুরস্কার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

  • শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১৫১ গননা করুন

একতা ডেস্কঃ আড়াই কোটি ডলারের পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে। তৃতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট হিসেবে গতকাল শুক্রবার শপথ নেওয়ার পর এই পুরস্কারের পরিমাণ বাড়ায় যুক্তরাষ্ট্র। এর আগে পুরস্কার ছিল ১৫ মিলিয়ন ডলার। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদন এই তথ্য জানায়।

২০১৩ সাল থেকে নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। বাইডেন প্রশাসন তাকে ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয় না এবং তার পদত্যাগ দাবি করে আসছে। মার্কিন প্রশাসনের মতে, নির্বাসিত গনসালেসেই দেশের নেতৃত্বে আসা উচিত।

হাজার হাজার সমর্থক ভোটের তালিকা উপস্থাপন করে এদমুন্দো গনসালেসে। দাবি করেছেন প্রেসিডেন্ট নির্বাচনে সহজেই বিজয়ী হয়েছেন তিনি। সম্প্রতি গনসালেস ওয়াশিংটনে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাৎ করে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান। ২০২৪ সালের জুলাই মাসে অনুষ্ঠিত নির্বাচনে বিরোধী নেতা এদমুন্দো গনসালেসের কাছে পরাজিত হওয়ার প্রমাণ থাকা সত্ত্বেও মাদুরো ক্ষমতায় আছেন বলে অভিযোগ উঠেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews