একতা ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার আজমতপুর সীমান্তে বিএসএফ-এর গুলিতে শহিদুল ইসলাম নামে এক বাংলাদেশী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ৩টার সময় ভারতের শশানি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে গুলি করলে তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২নং ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া আহতের বিষয়টি নিশ্চিত করেছেন। আহত শহিদুল ইসলাম (২৫) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাগিচা পাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে। শুক্রবার দিবাগত রাতে শহিদুল ভারতে ফেনসিডিল আনতে যান। ফেনিসিডিল নিয়ে আসার পথে ভারতে শশানি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে শহিদুল গুরুতর আহত হন। পরে স্বজনদের সহযোগিতায় উদ্ধারপূর্বক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Leave a Reply