1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড

বাংলাদেশ তুরস্কের অস্ত্র কেনার খবরে ভারতের গলদঘর্ম

  • শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১৮১ গননা করুন

একতা ডেস্কঃ দুই দেশের সীমান্তে উত্তেজনার মধ্যেই তুরস্ক থেকে ২৬টি অত্যাধুনিক ‘তুলপার লাইট ট্যাংক কেনার সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ। তুর্কি প্রতিরক্ষা সংস্থা অটোকারের সঙ্গে এই আলোচনা চলছে বলে জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম তুর্কি টুডে।

ট্যাংকগুলো তুরস্ক ও ইতালির যৌথ উদ্যোগে তৈরি এবং বিশেষভাবে দুর্গম, জলাভূমি ও বন্যাপ্রবণ এলাকায় কার্যকর ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে। উন্নত গতিশীলতা, সুরক্ষা এবং অভিযোজনযোগ্যতার জন্য তুলপার ট্যাংক বাংলাদেশের সামরিক সক্ষমতায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালেই ট্যাংকগুলো বাংলাদেশের কাছে সরবরাহ করা হবে। সীমান্তে সামরিক আধিপত্য বাড়ানোর জন্যই এই পদক্ষেপ বলে মনে করছে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো।

বাংলাদেশের এই সামরিক আধুনিকায়ন ভারতের জন্য নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ আঞ্চলিক রাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ভারতের কাছে এটি কেবল সামরিক উন্নয়ন নয়, বরং বাংলাদেশের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ পরিবর্তন। বাংলাদেশ ও তুরস্কের ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতা দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যের জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি বাংলাদেশ তুরস্ক থেকে ড্রোন কেনার পর এবার ট্যাংক কেনার সিদ্ধান্ত তুরস্ক-বাংলাদেশ সম্পর্ককে আরও দৃঢ় করবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews