একতা ডেস্কঃ গ্রিনল্যান্ড-এর প্রধানমন্ত্রী মিউট এগেদে বলেছেন এদেশ বিক্রির জন্য নয়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড কিনে নেওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেছেন।
গতকাল ১০ ডিসেম্বর, শুক্রবার গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বা ডেনমার্কের অধীনে যেতে চায় না গ্রিনল্যান্ড। এটি আমাদের, গ্রিনল্যান্ডিক জনগণের জন্য। তিনি বলেন, ‘আমাদের স্বাধীনতা ও নিজস্ব পরিচয়ে গর্ব। আমরা ড্যানিশ বা আমেরিকান হতে চাই না, গ্রিনল্যান্ডিক হতে চাই। ডেনমার্কের সঙ্গে সম্পর্কে অটুট থাকবে এবং কোনো ধরনের বিচ্ছিন্নতার পরিকল্পনা নেই।
গ্রিনল্যান্ড ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল। তবে এর গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থান এবং মূল্যবান খনিজসম্পদের কারণে যুক্তরাষ্ট্র এই অঞ্চলের প্রতি আগ্রহী। ট্রাম্পকে এর আগেও প্রত্যাখ্যান করেছে ডেনমার্ক। গত মাসে গ্রিনল্যান্ডের মালিকানা ও নিয়ন্ত্রণ পাওয়ায় ট্রাম্পের আগ্রহ প্রকাশ বিশ্বব্যাপী বিতর্ক সৃষ্টি করে। এরপর এই প্রতিক্রিয়া জানান প্রধানমন্ত্রী এগেদে। এই বিতর্কের জেরে ডেনমার্ক গ্রিনল্যান্ডের সুরক্ষা জোরদারের জন্য সামরিক সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে।
ট্রাম্পের বারবার দাবি সত্ত্বেও গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, তাদের স্বাধিকার এবং স্বাধীনতা রক্ষায় তারা দৃঢ়প্রতিজ্ঞ।

Leave a Reply