একতা ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্র ভারতে জ্বালানি তেল পাঠানোর জন্য রাশিয়ার ১৮৩ ট্যাঙ্কারকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এই নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে রাশিয়া ভিত্তিক সামুদ্রিক বীমা প্রদানকারী সংস্থাগুলোও। চলতি বছরের ১২ মার্চ থেকে নিয়ম বদলে যাওয়ার কারণে রাশিয়া থেকে তেল আমদানিতে প্রতিবন্ধকতা দেখা দেবে বলেই মনে করা হচ্ছে। ভারতকে অনেক বেশি দামে তেল আমদানি করতে হতে পারে মস্কো থেকে। ফলে ভারতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
সোমবার ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে ওয়াশিংটনে উপস্থিত থাকবেন ভারতের প্ররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে তিনি অন্য দেশের নেতাদের সঙ্গে আলোচনার পাশাপাশি ভারতের স্বার্থের সঙ্গে সরাসরি যুক্ত এই বিষয়টি নিয়েও কথা বলবেন ট্রাম্প সরকারের প্রতিনিধিদের সঙ্গে।
শনিবার সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, সাউথ ব্লক ইতোমধ্যেই ওয়াশিংটনের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে। তার কথায়, “রাশিয়ার জ্বালানি ক্ষেত্রে এই বাড়তি নিষেধাজ্ঞার কারণে অনেক সংস্থা এবং ব্যক্তি জড়িত হয়ে পড়ছে। আমরা আমেরিকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি। ভারতের সংস্থাগুলো কীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তা তাদের বোঝানো হচ্ছে।
পাশাপাশি মুখপাত্র এ কথাও বলেন, রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি কমানোর কোনও পরিকল্পনা ভারতের নেই। তার কথায়, ‘আমরা সব সময়েই দেশের জ্বালানির প্রয়োজনীয়তার সাপেক্ষে তেল আমদানি করি। তার সঙ্গে বাজারের পরিস্থিতি এবং আন্তর্জাতিক পরিস্থিতিও গুরুত্ব পায়।

Leave a Reply