1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক ১ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত

ঢাবি ছাত্র ইউনিয়ন নেতা লাল সন্ত্রাসের ডাক দিয়ে বিতর্কে

  • রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৫০ গননা করুন

একতা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু সমাজিক মাধ্যম ফেসবুকে লাল সন্ত্রাস গঠনের ডাক দিয়ে বিতর্কের মুখে পড়েছেন। প্রতিবাদে ঢাবির একদল শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করেছে। kfcj বসুকে গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটামও দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও কেন্দ্রীয় সদস্য মাহিন সরকার। শাহবাগ থানায় এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে শতাধিক শিক্ষার্থী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশে মিলিত হয়। বিক্ষোভকারীরা সিরাজ সিকদারের গ্রাফিতিতে জুতা নিক্ষেপ করে এবং তা মুছে ফেলার মাধ্যমে প্রতিবাদ জানান।

সমাবেশে ঢাবির বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ অভিযোগ করেন, ৮০ ও ৯০-এর দশকের মতো সন্ত্রাসবাদ কায়েমের চেষ্টা হচ্ছে। ডাকসুকে তারা ভণ্ডুল করেছিল নব্বইয়ের দশকে। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। স্বাধীনতার পরে প্রতিটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে লাল সন্ত্রাসের হাত ছিল বলে মন্তব্য করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকার বলেন, বিগত বছরগুলোতে ছাত্রলীগ তাদের অনুগতদের রাজনীতি করার সুযোগ দিয়েছে। সে জন্য এই বামেরা এখনও আওয়ামী লীগের ন্যারেটিভ প্রচার করে যাচ্ছে। মেঘমল্লার বসুদের অপতৎপরতার চেষ্টা রুখে দেওয়া হবে।

গতকাল শনিবার মধুর ক্যান্টিনে একদল শিক্ষার্থী সংবাদ সম্মেলন করে মেঘমল্লারের গ্রেপ্তারের দাবি জানায়। লিখিত বক্তব্যে ২০২১-২২ সেশনের শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, এই গোষ্ঠী শিক্ষার্থীদের সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে এবং ডাকসু নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। তারা জানে শিক্ষার্থীদের গণতান্ত্রিক প্ল্যাটফর্ম ডাকসু নির্বাচন হলে তাদের আগের মতো অপতৎপরতা চালানোর সুযোগ কমে যাবে।

মেঘমল্লারের এমন ঘোষণার জেরে শাহবাগ থানায় বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হলের শিক্ষার্থী যুবাইর বিন মেছারী একটি জিডি করেন। জিডিতে লাল সন্ত্রাসের ভুক্তভোগী হয়ে খুন ও গুম হওয়ার আশঙ্কা এবং ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েছে বলে উল্লেখ করা হয়। সার্বিক বিষয়ে জানতে চাইলে ঢাবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু বলেন, আমার স্ট্যাটাসে আতঙ্কিত হওয়ার মতো কোনো বিষয় নেই। বর্তমানে নানা ভায়োলেন্স ঘটেছে, আমার স্ট্যাটাসটি নিজেদের সুরক্ষা ও প্রতিরক্ষার দিকে ইঙ্গিত দেয়, যা ভায়োলেন্স বিরুদ্ধ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews