একতা ডেস্কঃ বিশ্বের সর্ব জীবের শান্তি এবং কল্যাণ কামনায় তিন দিনব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম যজ্ঞানুষ্ঠান ও মহোৎসব আজ রবিরার শুরু হচ্ছে। আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে। বুধবার অরুণোদয়ে কুঞ্জভঙ্গ ও নামযজ্ঞ সমাপন এবং ভোর ৬টা থেকে নগর কীর্তন হবে। শরীয়তপুর জেলার চন্দ্রপুর গাজীপুরে সুধীর মণ্ডলের বাড়ির সার্বজনীন শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে প্রথম বার্ষিকীর ২৪ প্রহরব্যাপী এ মহোৎসব হচ্ছে। মহাযজ্ঞের প্রতিটি পর্বে অংশগ্রহণের জন্য ভক্তবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজক কমিটি জানিয়েছে, উৎসবে আসা ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে।
হরিনাম সুধা পরিবেশনায় শ্রী যুগল কিশোর সম্প্রদায়, যশোর; শ্রী কল্যাণী সম্প্রদায়, বাগেরহাট, শ্রী গুরু সম্প্রদায়, সাতক্ষীরা; শ্রী জয় কৃষ্ণ সম্প্রদায়, ঝিনাইদহ, শ্রী স্বর্গ সুধা সম্প্রদায়, খুলনা এবং মঞ্জুরানী সম্প্রদায়, গোপালগঞ্জ।

Leave a Reply